রাজনীতি

জঙ্গি ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে সরকার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণে একটি মহল ষড়যন্ত্র করছে –এ কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করে বলেন, সরকার এ ইস্যু নিয়ে রাজনৈতিক ফাঁয়দা নিতে চাইছে।

জঙ্গি মামলার তালিকাভুক্ত আসামিদের হত্যা করার বিষয়টিকে রহস্যজনক বলেও মনে করেন তিনি।

মির্জা ফখরুলের দাবি, রাষ্ট্র পরিচালনায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে জঙ্গিবাদের ইস্যুকে সামনে আনছে সরকার।

এছাড়া, নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ তার।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থলে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে, ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকার বিএনপিকে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে দিচ্ছে না।

চট্টগ্রামের সিতাকুণ্ডে জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে সরকার।

জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট চাওয়া নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে তিনি বলেন, যথাসময়েই নির্বাচনী প্রচারণায় নামবে তার দল।

বিএনপির মহাসচিব জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য শিগগিরই রূপরেখা দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ