ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে জনগণ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও তা হবে বাংলাদেশের জন্য বিপজ্জনক।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সরকার ভারতকে উজাড় করে দেয় কিন্তু ভারত মিলিমিটারের ভগ্নাংশও বাংলাদেশকে ছাড় দেয় না। ভারত কর্তৃক প্রস্তাবিত ২৫ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদের মিলিটারি হার্ডওয়্যার বিক্রি করতে চায়।
তিনি আরো বলেন, ভারত নিজেই হচ্ছে সামরিক সরঞ্জাম আমদানিকারক একটি দেশ। সেক্ষেত্রে ভারত কী ধরণের সমরাস্ত্র বাংলাদেশে রপ্তানি করবে— সেটিই এখন বড় প্রশ্ন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: