রাজনীতি

জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার ঘটনা সরকারের নাটক: বিএনপি

আমীর খসরু মাহমুদ চৌধুরী
আমীর খসরু মাহমুদ চৌধুরী

হঠাৎ জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার ঘটনাকে সরকারের নাটক বলে মনে করছে বিএনপি।

ভারতের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি এবং প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাক্কালে জঙ্গিবাদ মাঠাচাড়া দিয়ে উঠা-এর মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।

শনিবার রাজধানীতে আলাদা আয়োজনে তারা এ সব কথা বলেন।

জঙ্গি ইস্যুতে দোষারোপের রাজনীতি জঙ্গিবাদকে উস্কে দেবে—এ কথা জানিয়ে বিভেদ-বিভ্রান্তি না ছড়িয়ে ঐক্যবদ্ধভাবে বিষয়টি মোকাবেলা করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা।

সকালে রাজধানীতে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জঙ্গিবাদ ইস্যুতে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে সরকার; সমর্থন আদায়ের চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের।

নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে বিএনপিকে রাজনীতি থেকে বিচ্যুত রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও কথা বলেন জঙ্গিবাদ নিয়ে।

তিনি বলেন, জঙ্গিবাদের ঘটনায় বিরোধীদলের ওপর দোষ চাপানোর রাজনীতি ভালো ফল বয়ে আনবে না।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর এবং ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনার সময়ে জঙ্গিবাদ মাঠাচাড়া দেয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাজধানীর হলি আর্টিজানসহ অন্যান্য জঙ্গি হামলার ঘটনায় আইএসের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।

জঙ্গিবাদ নির্মূলে বিভেদ ভুলে ঐক্যের পথে আসতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ