রাজনীতি

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়টি আড়াল করতেই জঙ্গিবাদের নাটক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভারতের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়টি আড়াল করতেই সরকার জঙ্গিবাদের নাটক তৈরি করেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি নেতারা।

দলটির নেতারা বলেন, সরকারই জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে। এছাড়া, জঙ্গিবাদের ধোঁয়া তুলে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চাইছে।

জঙ্গিবাদ দমনে দোষারোপ ও বিভেদের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের পথে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যে সৃষ্টির ওপর জোর দেন।

এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ প্রতিহতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে বিএনপি অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

এদিকে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন জঙ্গিবাদ দমনে সরকার আন্তরিক নয়।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে প্রতিরক্ষা চুক্তির আলোচনা আড়াল করতে জঙ্গিবাদের ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে কিনা সে প্রশ্ন তোলেন রিজভী

সরকার জঙ্গিবাদ নিয়ে দোষারোপের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

জঙ্গিবাদী তৎপরতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন তার জবাব দেন রিজভী আহমেদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ