রাজনীতি

জঙ্গিবাদ ইস্যু ক্ষমতাসীনদের জন্য বিষয়টি আত্মঘাতী: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জঙ্গিবাদকে সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ক্ষমতাসীনদের জন্য বিষয়টি হবে আত্মঘাতী।

জঙ্গিবাদ প্রতিরোধে সবদলের ঐক্য এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি।

সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

বেশ কয়েকমাস সবকিছু ঠিকঠাকই চলছিল— গত শুক্রবার হঠাৎ করেই আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটে রাজধানীর আশকোনায়। এরপর থেকেই সব মহলে আবারো আলোচনায় জঙ্গি ইস্যু। ঘটনাস্থলের বাইরে থেকে সন্দেহজনক হিসেবে আবু হানিফ মৃধা নামের এক যুবক র্যা বের হাতে আটকের পর র্যা ব হেফাজতেই মৃত্যু হয় তার।

এ নিয়ে নিহত হানিফের পরিবার র্যা বের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তার জবাব চেয়েছে বিএনপি।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় দলটির মহাসচিব এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন।

তিনি অভিযোগ করেন, জঙ্গিবাদ নিয়ে নাটক করছে সরকার।

জঙ্গিবাদ দমনে সব রাজনৈতিক দলের ঐক্য এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরয়ে আনার ওপর জোর দেন মির্জা ফখরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ