জঙ্গিবাদকে ব্যবহার করে সরকার বিএনপিকে ঘায়েল করতে চাইছে –এ অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জঙ্গিবাদের ইস্যুকে সরকারের ক্ষমতায় টিকে থাকার বাহানা বলেও মনে করেন দলটির নেতারা।
বৃহস্পতিবার রাজধানীতে এক সভায়, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে দেশবিরোধী কোনো চুক্তি হতে যাচ্ছে কিনা এ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন দলটির নেতারা।
রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো চুক্তি হলে জনগণ তা প্রতিহত করবে বলে সরকারকে হুঁশিয়ার করে দেন বিএনপি নেতারা।
আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীতে বিএনপির র্যা লি সফল করতে নয়াপল্টনের ভাসানী ভবনে প্রস্তুতি সভা করে ঢাকা মহানগর বিএনপি।
সভায় মহানগরের বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতা-কর্মীরা ছাড়াও বিএনপির মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।
জঙ্গিবাদকে সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে—এ কথা উল্লেখ করে মহাসচিব অভিযোগ করে সরকারের আত্মঘাতী কর্মকাণ্ডে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গেও মির্জা ফখরুল সরকারের প্রতি আহ্বান জানান, দেশ বিরোধী কোনো চুক্তি না করে পানির ন্যায্য হিস্যা আদায়ে সোচ্চার হতে।
আলোচনার মাধ্যমে নিরপেক্ষ, সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে আবারো সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিস্তা চুক্তি করতে না পারার ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী ভারতবিরোধী বক্তব্য রাখছেন বলে অভিযোগ করেন দলের অন্য নেতারা গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস।
শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা না দিতে তারা সরকারের প্রতি আহ্বান জানান।