রাজনীতি

জঙ্গি দমন অভিযানে মদদদাতাদেরই গা জ্বালা করে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

মদদ দিয়ে যারা জঙ্গিদের দুঃসাহস বাড়িয়েছে— সরকারের সফল জঙ্গি দমন অভিযানে তাদেরই গা জ্বালা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, জঙ্গিদের যারা মদদ দেয়— সরকারের জঙ্গি দমন অভিযানের সমালোচনা তারাই করে।

তিনি আরো বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা তুলে বিএনপি নির্বাচনে বিজয়ের নিশ্চয়তা চায়। গঙ্গা চুক্তির মতো তিস্তা চুক্তিও হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই। তবে কোনো কিছুই দেশের স্বার্থ বিকিয়ে করা হবে না।

দেশের সার্বভৌমত্ব বিকিয়ে ভারতের সঙ্গে কোনো চুক্তি হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই হবে তিস্তা চুক্তি।

এ সময় দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে সুশৃঙ্খল ও সংগঠিত থেকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে মাঠে নামবে বলে জানান দলের সাধারণ সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ