জঙ্গি ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে সরকার— এ অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুবদল আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার জঙ্গিবাদ সমস্যার সমাধান চায় না, বরং জঙ্গিবাদকে জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। জঙ্গি হামলার ঘটনায় সরকারের অবস্থান রহস্যজনক।
ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিবাদকে রাজনৈতিক ইস্যু করেছে সরকার বলেও জানান বিএনপির এ মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: