রাজনীতি

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালন না পারা, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা

বিএনপি
বিএনপি

স্বাধীনতা দিবসে দলের নেতা-কর্মীদের নিয়ে একাত্তরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এসময় নেতারা বলেন, স্বাধীনতার ৪৬ বছরেও ২৫ মার্চকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করতে না পারা ছিল রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা।

এছাড়া, তারা অভিযোগ করেন, গণতন্ত্র হরণের মধ্য দিয়ে সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করেছে; সমাজে বেড়েছে বিভেদ, নৈরাজ্য।

একাত্তরে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে।

গত ৪৬ বছরেও ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন না করাকে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা বলে মনে করেন দলের জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান।

তবে, বিএনপি কেন এ বছর দলীয়ভাবে ‘গণহত্যা দিবস’ পালন করেনি এ প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর খালেদা জিয়া শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। দোয়া ও মোনাজাতও করা হয় সেখানে।

এ সময় দলীয়ভাবে গণহত্যা দিবস পালন না করার বিষয়ে প্রশ্নের জবাব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ