ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতেই সরকার জঙ্গিবাদ নির্মূলে আন্তরিক না হয়ে একে প্রশ্রয় দিচ্ছে বলে আবারো অভিযোগ তুলেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সব দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই নিরসন করতে হবে জঙ্গিবাদ— ভারতের সঙ্গে রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তি না করতেও সরকারের প্রতি আহ্বান জানান রিজভী।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরতে সোমবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।
জঙ্গিবাদ দমনে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন রয়েছে—এ কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, একারণেই বিএনপি চেয়ারপারসনের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিচ্ছে না সরকার।
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর এবং সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন রিজভী।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীকে বিজয়ী করতে স্থানীয় প্রশাসন কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।