আগামী জাতীয় নির্বাচনে আলাদ করে জোট করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইসলামী মহাজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে না পারলে দেশের অস্থিতিশীলতা কমবে না বলেও জানান হুসেইন মুহাম্মদ এরশাদ।
ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে তিনি বলেন, জিহাদ আর জঙ্গি কর্মকাণ্ড এক জিনিস নয়।
এ সময় ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান জাতীয় পার্টির এ চেয়ারম্যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: