রাজনৈতিক কৌশল অবলম্বন করেই কুমিল্লা সিটি নির্বাচনে (কুসিক) বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নোমান বলেন, কুসিক নির্বাচনে জেতার জন্য আমরা অনেক কৌশল অবলম্বন করেছি। এর মধ্যে ছিল, নৌকা প্রতীক বুকে নিয়ে ধানের শীষের ব্যালটে সিল মারা কারণ পুলিশ যদি দেখে ভোটার বিএনপির সমর্থক তাহলে মারধর করে বের করে দেবে। এর কারণ পুলিশ আমাদের পক্ষে ছিল না।
আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে জাল ভোট না দিলে সাক্কুর ভোট আরো বাড়তো বলেও দাবি বিএনপির এ ভাইস চেয়ারম্যানের।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখল করাসহ জাল ভোটের মাধ্যমে নিজেদের প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করেছিলেন। এছাড়া নির্বাচন কমিশন সু্ষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি।