কুমিল্লা সিটি নির্বাচনে দলীয় বিশৃঙ্খলা ও কোন্দল সৃষ্টির বিষয়টি আগামী ১২ এপ্রিল দলের কার্য নির্বাহী বৈঠকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সম্পাদক মণ্ডলির সভা শেষে তিনি এ কথা বলেন।
দলের অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে এ বিষয়গুলোও সুপারিশ আকারে তুলে ধরা হবে বলেও জানান ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক-উগ্রবাদ-অপশক্তিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এ বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: