রাজনীতি

প্রতিরক্ষা চুক্তি করে দেশকে ধংসের মুখে ঠেলে দিচ্ছে সরকার

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে এবং ভারতের সঙ্গে রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তি করে সরকার দেশকে ধংসের মুখে ঠেলে দিচ্ছে বলে আবারো অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির ফলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে— উল্লেখ করে রিজভী বলেন, সরকার জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে আর বেছে বেছে বিএনপি ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের হত্যা করছে।

আর দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, জঙ্গিবাদ প্রতিহত করতে বিএনপির সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির কোনো বিকল্প নেই।

তিনি আরো অভিযোগ করেন, সরকার গুম-খুন করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইছে। চট্টগ্রামে ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাকাণ্ডে প্রশাসনের হাত রয়েছে।

জঙ্গিবাদ মোকাবেলায় সরকারকে আরো বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দেন নোমান।

এদিকে, চট্টগ্রামে ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলিটি নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যাওয়া পথে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে দুই জনকে আটক করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ