রাজনীতি

জাতীয় পার্টির নেতৃত্বে নতুন জোট হচ্ছে: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদের বিরোধীদল জাতীয় পার্টির নেতৃত্বে নতুন জোট হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির প্রতিষ্ঠা বাষির্কীর সম্মেলনে এরশাদ বলেন, জোটবদ্ধ হয়েই জাতীয় পার্টি নির্বাচন করবে। ৩০ থেকে ৪০টি দলের সঙ্গে তার কথা হয়েছে। তার নেতৃত্বেই খুব শিগগিরই নতুন জোটের ঘোষণা আসবে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টি কোনো নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে সুবিধা পায়নি। জোট গঠন নিয়ে কাউকে সমালোচনা না করতেও আহবান জানান এরশাদ।

এ সময় আলমগীর সিকদার লোটনকে সভাপতি এবং ফখরুল আহসান শাহাজাদাকে সাধারণ সম্পাদক করে যুব সংহতির কমিটিও ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ