রাজনীতি

জঙ্গিবাদের বিরুদ্ধে ওলামা-মাশায়েখের মহাসম্মেলন

ইসলামিক ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ওলামা-মাশায়েখ মহাসম্মেলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

এ উপলক্ষে বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রিত রয়েছে।

এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেবেন সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর দুই ইমাম ও খতিব।

সম্মেলনে অংশ নিতে সারাদেশ থেকে আলেমরা জড়ো হয়েছেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে আয়োজিত এই সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া জঙ্গিবাদ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আলেম-ওলামাদের দেয়া হয়েছে একটি প্রচারপত্র।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানের মহাসম্মেলনকে ঘিরে রাজধানীতে মোট ২৫টি পয়েন্টে যানচলাচল বন্ধ রয়েছে। নগরবাসীকে বিশেষ প্রয়োজন ছাড়া ওই এলাকায় ও আশেপাশের রাস্তায় না যেতে অনুরোধ করেছে য়াকা মহানগর পুলিশ-ডিএমপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ