রাজনীতি

তিস্তাসহ অমিমাংসিত বিষয় সুরাহা করবে সরকার: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই তিস্তাসহ অমিমাংসিত বিষয় সুরাহা করবে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও চুক্তি প্রসঙ্গে বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, জনগনের স্বার্থে করা চুক্তি শেখ হাসিনার নেতৃত্বের সরকার কখনওই জনগনের আড়াল করবেনা।

এ সময় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিপীড়ন বন্ধ, অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনের বাস্তবায়নহ বেশকিছু দাবি তুলে ধরেন ঐক্য পরিষদের নেতারা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আয়োজিত দুইদিনব্যাপী সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি হয়ে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সেখানে পরিষদের সাধারন সম্পাদকের প্রতিবেদনে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থান পরিস্থিতি তুলে ধরে বলা হয়, ধর্মীয় উগ্রবাদের অজুহাতে সব সময়ই সংখ্যালঘুদের নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হচ্ছে। উদারহনটানা হয় কক্সবাজারের রামু ও সম্প্রতি ব্রাক্ষ্মবাড়িয়া, গোবিন্দ গঞ্জের ঘটনার।

নেতারা বলেন, ২০১৬ সাল ছিল জাতিগত সংখ্যালঘুদের জন্য আতংক এবং উদ্বেগের। ওই বছর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর প্রায় দেড় হাজার মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে। যার ফলে সংখ্যালঘুদের সংখ্যা দিন দিন কমে আসছে বলেও উল্লেখ করেন তারা। তাই সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি, ঝুলে থাকা অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনের বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সুরক্ষায় আইন প্রণয়ন, রাজনীতিতে সংখ্যালঘুদের স্থান বাড়ানো এবং ভূলে ভরা পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবি তুলে ধরেন তারা।

এ প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ২০০১ সালে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাকে একাত্তরের খন্ডচিত্র হিসেবে উল্লেখ করেন। স্বীকার করেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কিছু নেতাকর্মী নানা ধরনের সহিংস ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। তাদেরকে সরকার কখনই সমর্থন করেনা।

এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর ও চুক্তি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন। স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান উল্লেখ করে, বলেন ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে বর্তমান সরকার অনেক সমস্যা সমাধান করেছে। আগামীতেও তিস্তা ইস্যুর মতো অমীমাংসিত বিষয় সুরাহা করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ