ভারত নয় বরং বাংলাদেশের জনগণই আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের স্বার্থ আদায়ের জন্য।
সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় বিআরটিএ এর ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের মধ্য দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে।
জনবিচ্ছিন্ন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ভারত বিরোধিতার পুরনো রেকর্ড বাজিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: