রাজনীতি

নতজানু পররাষ্ট্রনীতির কারণেই তিস্তার পানি আদায়ে ব্যর্থ সরকার

বিএনপি
বিএনপি

নতজানু পররাষ্ট্রনীতির কারণেই প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে দেশটির কাছ থেকে তিস্তার পানি আদায়সহ অমিমাংসিত বিষয়গুলো সমাধানে ব্যর্থ হয়েছে সরকার- এমন মন্তব্য বিএনপি নেতাদের। এতে বাংলাদেশের জনগণ আশাহত হয়েছে বলেও মনে করেন তারা।

রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, দলীয় স্বার্থে করা প্রতিরক্ষা সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

প্রধানমন্ত্রীর ভারত সফর এবং এ সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাসহ ২০ টিরও বেশি চুক্তি-সমঝোতা স্মারক সই হওয়ায় এর সমালোচনা করছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানেও দলটির নেতারা কথা বলেন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে।

দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ওই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে অগ্রগতি না হওয়ার জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দায়ী বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেনা-পাওনার হিসেবে সার্বিকভাবে বাংলাদেশ নয় ভারতই লাভবান হয়েছে।

দলের আরেক নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক সরকার না হওয়ায় দেশের প্রয়োজনে দাবি আদায়ে সোচ্চার হতে পারছে না আওয়ামী লীগ।

দেশের উন্নয়নে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ