রাজনীতি

হেফাজতে ইসলামের সঙ্গে আপোষ করেনি আ’লীগ

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

হেফাজতে ইসলামের সঙ্গে কোনো আপোষ করেনি আওয়ামী লীগ— বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলন দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কওমি মাদ্রাসার উচ্চ শিক্ষার স্বীকৃতি দেওয়া মানে হেফাজতে ইসলামের সঙ্গে কোনো আপোষ করা নয়। এ দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার আলোকেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কওমি মাদ্রাসার উচ্চ শিক্ষার সনদের স্বীকৃতি দেয়া আর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ নিয়ে দলের অবস্থান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ধর্ম শিক্ষাকে আধুনিক ও মূলধারায় ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত।

এসব সিদ্ধান্ত হেফাজতে ইসলামকে আরো প্রশ্রয় দেবে কি-না? – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এদের সঙ্গে কোন আদর্শিক মিল নেই আওয়ামী লীগের।

জনভোগান্তি বিবেচনায় পহেলা বৈশাখে আওয়ামী লীগের বর্ষবরণ র্যা লি বাতিল করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ