রাজনীতি

ক্ষমতায় গেলে গুম-খুনের বিচার হবে: বিএনপি

বিএনপি
বিএনপি

ক্ষমতায় গেলে বিএনপি সব গুম-খুনের ঘটনার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করবে বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন দলটির নেতারা। এছাড়া শুধুমাত্র ভোটের রাজনীতির জন্যই হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ সখ্যতা গড়ে তুলেছে বলেও মন্তব্য করেছেন তারা। ক্ষমতাসীন দলের এ সিদ্ধান্ত আত্মঘাতি হয়ে দেখা দেবে বলেও মনে করেন বিএনপি নেতারা।

অতীতে বৈরী সম্পর্ক থাকলেও সরকারের সঙ্গে হেফাজতে ইসলামের বোঝাপড়া এখন বেশ ভালো। কওমী মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি পেয়েছে স্নাতকোত্তর সমমানের স্বীকৃতি। আর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য্ অপসারণে হেফাজতের দাবির পরিপ্রেক্ষিতে নমনীয় মনোভাব দেখিয়েছেন প্রধানমন্ত্রী।

এ নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চললেও বিএনপির তরফে পাওয়া যাচ্ছিল না কোনো মন্তব্য। তবে, ঘটনার বেশ কয়েকদিন পর এ নিয়ে সরব হয়েছেন বিএনপি নেতারা। হেফাজতের সঙ্গে সরকারের সখ্যতায় রাজনীতির যোগ আছে বলে মনে করেন তারা।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-খুন আর নির্যাতন করছে সরকার। ক্ষমতায় গেলে এসব ঘটনার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়াও জাতীয় প্রেসক্লাব এক আলোচনায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদও কথা বলেন, হেফাজত প্রসঙ্গে।

ভারতের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তিকে সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ