বর্তমান সরকারের আমলে তিস্তা চুক্তি যেন না হয় সেজন্য বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে মেহেরপুরে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ইস্যু তৈরির কারখানা— তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই।
মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকের দিনের শপথ সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।
এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না।
আর আওয়ামী লীগের নাম বেঁচে কেউ অপকর্ম করলে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: