রাজনীতি

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লেভেল প্লেইং ফিল্ড ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন— এ শর্ত পূরণ না হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারো সাফ জানিয়েছে দলটি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, চেষ্টা চলছে নেতাদের গ্রেপ্তার-হয়রানি করে বিএনপিকে দুর্বল করার। ভোটের রাজনীতির জন্যই সরকার হেফাজতে ইসলামের সঙ্গে সুসম্পর্ক করেছে বলেও মন্তব্য তার।

হাওর এলাকা ঘুরে সেখানকার চিত্র তুলে ধরতে মঙ্গলবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই অঞ্চলে আকস্মিক বন্যায় সরকারের ত্রাণ তৎপরতা লোক দেখানো ও অপ্রতুল বলে অভিযোগ করে তিনি বলেন, ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানি যথাসময়ে পেলে এ দুর্যোগ হতো না।

বিএনপিকে দমনে সরকার মামলা-নির্যাতনের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশে নির্বাচনী পরিবেশ নেই বলেও এসময় তিনি মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কেবলমাত্র লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের নিশ্চয়তা পেলেই বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

এছাড়া, হেফাজতে ইসলামকে নিয়ে সরকার রাজনীতি করছে বলেও সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

নয়াপল্টনে এক স্মরণ সভায় দলের জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেন, স্বৈরতান্ত্রিক কায়দায় রাষ্ট্র পরিচালনা করছে সরকার।

সব রাজনৈতিক দলকে নিয়মতান্ত্রিক রাজনীতির সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ