রাজনীতি

দুই ভাগ হলো ঢাকা মহানগর বিএনপি

বিএনপি
বিএনপি

ভাগ হয়েছে ঢাকা মহানগর বিএনপি— নতুন নেতৃত্বে এসেছেন হাবিব উন নবী খান সোহেল এবং আব্দুল কাউয়ুম। নবগঠিত কমিটি নিয়েও চলছে ক্ষোভ-অসন্তোষ; অনেকেই ভাবছেন রাজনীতি ছাড়ার কথা। নতুন কমিটি নিয়ে খুব একটা উৎসাহ উদ্দীপনা নেই পদ পাওয়া নেতা ও তাদের কর্মী-সমর্থক কারো মধ্যেই।

তবে বিএনপির মহাসচিবের আশাবাদ নতুন কমিটি সফলতা আনবে সরকার বিরোধী আন্দোলনে। দায়িত্ব পাওয়া নতুন নেতৃত্বও এ বিষয়ে নিজেদের দৃঢ়তা কথা জানিয়ে বলছেন, সরকারের গ্রেপ্তার-নির্যাতন আর রোষানলের মধ্যে থাকলেও নতুন উদ্যমে রাজনীতির মাঠে থাকবেন।

বেশ আগে থেকেই আলোচনায় ছিলো ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগ করে হচ্ছে নতুন কমিটি। মঙ্গলবার মধ্য রাতে বিএনপির দলীয় প্যাডে বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে জানানো হয়, নবগঠিত আংশিক কমিটি অনুমোদনের কথা।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পেয়েছেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল; যিনি গত কমিটির সদস্য সচিবের পদে ছিলেন, আর সাধারণ সম্পাদক হয়েছেন কাজী আবুল বাশার।

এদিকে, উত্তরের সভাপতি হয়েছেন আব্দুল কাউয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

নতুন কমিটি হওয়ার পর বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের চিত্র এটি। নেতা-কর্মীদের যে ভিড় থাকার কথা তার ছিটে-ফোঁটাও নেই।

অভিযোগ রয়েছে, নতুন কমিটিতে অনেকেই পাননি প্রত্যাশিত পদ; আবার গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন অনেক কম পরিচিতরাও। নয়াপল্টনের এ চিত্র নেতাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই দেখছেন অনেকে।

মহানগর দক্ষিণের কমিটিতে ৩ নম্বর সহসভাপতির পদ পেয়েছেন নবী উল্লাহ নবী। তার প্রত্যাশা ছিল হবেন সাধারণ সম্পাদক। এ ক্ষোভে পদত্যাগ করার কথা ভাবছেন নবী।

টেলিফোনে জানিয়েছেন, ২/১ দিনের মধ্যেই ইস্তফা দেবেন রাজনীতি থেকে। তবে এর কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত সমস্যাকে।

নতুন কমিটিতে মহানগর দক্ষিনের যুগ্ম সম্পাদক হয়েছেন শেখ রবিউল আলম রবি। আছেন, কেন্দ্রীয় কমিটির সদস্য পদেও। তার মতে, আগের কমিটির শীর্ষ নেতাদের পছন্দের কয়েকজন স্থান পেয়েছেন নতুন কমিটিতে; আর তাতেই দেখা দিয়েছে কিছুটা অসন্তোষ।

অবশ্য নতুন কমিটি নিয়ে বিএনপি মহাসচিবের রয়েছে ভিন্ন মত। মামলা-মোকদ্দমার মধ্যেও এই কমিটি সাফল্যের মুখ দেখবে বলে আশা তার।

দুই ভাগে বিভক্ত হওয়ার ফলে ঢাকা মহানহর বিএনপি আগের চেয়েও গতিশীল হবে এবং সরকারবিরোধী আন্দোলনে সফল হবে বলে প্রত্যয়ী বিএনপি নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ