যারা বিদেশে টাকা পাচার করছে তাদের পুরস্কৃত করা হচ্ছে আর শ্রমিকরা তাদের অধিকারের কথা বললেই তাদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বেইলী রোডে নিজ বাসভবনে তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
ড. কামাল হোসেন বলেন, চলমান শাসন ব্যবস্থার জন্যই এমন অনিয়ম হচ্ছে। দুর্নীতিবাজরা যতোই শক্তিশালী হোক না কেনো তাদের বিচার একদিন হবেই।
স্বাধীনতার সুফল ভোগ করতে হলে সঠিক মানুষ হতে হবে তাহলেই এসব অন্যায়কারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া যাবে বলে জানান গণফোরামের এ সভাপতি। দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গঠনের জন্য তরুণদেরকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: