রাজনীতি

বিএনপিকে ছাড়া দেশে নির্বাচন হবে না: ফখরুল

জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সভা
জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সভা

নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে নয় বরং কিভাবে বিএনপিকে নির্বাচনে আনা যায় তার পথ প্রশস্ত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেও সাফ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্ষমতায় থেকে কলকাঠি নেড়ে নির্বাচনে জয়ী হওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইলিয়াস আলীসহ দলের নেতাকর্মীর গুম-খুনের প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সভা করে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এ সভায় বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তব্যে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন, ক্ষমতাকে পাকাপোক্ত করতে সারাদেশে গুম-খুনের রাজত্ব কায়েম করেছে সরকার।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের মানুষকে জিম্মি রেখে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফর করছেন; জলাঞ্জলি দিচ্ছেন দেশের স্বার্থ।

বিএনপিকে বাদ দিয়ে জাতীয় নির্বাচনের চিন্তা দেশের রাজনীতির জন্য ভালো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করে বিএনপিকে নির্বাচনে নেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

পাড়ায় মহল্লায় নেতাকর্মীদের সংগঠিত হওয়ার নির্দেশ দেন বিএনপির মহাসচিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ