বিএনপি আগামী নির্বাচনে অংশ না নেয়ার যৌক্তিক ক্ষেত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ।
রোববার রাজধানী জিপিও'তে পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে তিনি বলেন, গত কয়েক দিন ধরে বিএনপির নেতাদের বক্তব্য থেকে বোঝা যায় তারা নির্বাচনে না আসাটা ঠিক করেই রেখেছেন। সকল দলের অংশগ্রহণে নির্বাচনে বিশ্বাসী আওয়ামী লীগ।
ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় জানিয়ে হানিফ বলেন, বিএনপি ২০১৪ সালের ভুল এবার করলে দলটিকে এর খেসারত দিতে হবে। সে খেসারত জনগণ দেবেন না।
ভুল রাজনীতির কারণে জনগণের কাছ থেকে বিএনপি ছিটকে গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি খাদের কিনারায় যাচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: