রাজনীতি

নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বান হানিফের

মাহবুবুল আলম হানিফ
মাহবুবুল আলম হানিফ

অযথা কথা না বলে বরং নিজেদের প্রতি জনআস্থা পরীক্ষার জন্য নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে সেটেলমেন্ট প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক ও প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে— সেটা বিএনপি জানে তাই নানা কথা বলে শুধুশুধু জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বিএনপি।

তিনি আরো অভিযোগ করেন, বিএনপির নেতারা কখন কী বলেন তার কোনো ঠিক নেই। লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনকালীন সরকার আবার তত্ত্বাবধায়ক সরকার, একেক সময় একেক ধরনের কথা বলছে তারা। দলটির কোনো লক্ষ্যই নেই।

এ সময় হুঁশিয়ার করে দিয়ে আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে বরদাশত করা হবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ