রাজনীতি

‘ভিশন টোয়েন্টি থার্টি’ সফল করতে মাঠে নামছেন বিএনপি

বিএনপি
বিএনপি

দল ঘোষিত ‘ভিশন টোয়েন্টি থার্টি’ সফল করতে মাঠে নামছেন বিএনপি নেতারা। উদ্দেশ্য.আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্দোলন আর সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা। ঝিমিয়ে পরা দলকে চাঙ্গা করার দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় ৫১ জন নেতাকে। ১৫ দিনব্যাপী জেলায় জেলায় কর্মিসভা করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

বিএনপি নেতারা মনে করছেন, এতে আরও বেশী সংগঠিত হবেন নেতা-কর্মীরা; শক্তিশালী হবে দলের তৃণমূল ভিত্তি।

গত বছর বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলেই "ভিশন টোয়েন্টি থার্টি"র রূপরেখার খসড়া তুলে ধরেছিলেন দলীয় প্রধান খালেদা জিয়া। সে রূপরেখায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আইনের শাসন প্রতিষ্ঠাসহ দল ও দেশ পরিচালনার নির্দেশনা থাকলেও, নানা প্রতিবন্ধকতায় তা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নামা হয়নি বিএনপির।

তবে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘ভিশন টোয়েন্টি থার্টি’ বাস্তবায়নের জন্য এবার সক্রিয় হচ্ছে বিএনপি। দলকে চাঙ্গা করতে দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির ৫১ জন নেতাকে। সোমবার দলের পক্ষ থেকে একথা জানানো হয় গণমাধ্যমকে।

৫১টি টিমের নেতৃত্বে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ৬ জন, ১৯ জন ভাইস চেয়ারম্যান, ১০ জন চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ৬ জন এবং ৫ জন সাংগঠনিক সম্পাদক। এছাড়া, আরও তিন নেতা আছেন এ তালিকায়।

দায়িত্বপ্রাপ্তরা আগামী ৭ মে পর্যন্ত জেলায় জেলায় কর্মীসভা করবেন; জানার চেষ্টা করবেন তৃণমূলের বিরোধ আর গ্রুপিং সম্পর্কে।

গঠিত টিমের কর্মকৌশল নির্ধারণে মঙ্গলবার সকালে নয়াপল্টনে বসে বিশেষ বৈঠক। এখনও পর্যন্ত নেতারা মাঠে না নামলেও ২/১ দিনের মধ্যেই শুরু করবেন বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এ ধরনের উদ্যোগের লক্ষ্য সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের এ ধরনের উদ্যোগ সফলতার মুখ দেখবে বলে আশাবাদী বিএনপি নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ