আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের দলের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শেরে বাংলা একে ফজলুল হকের ৫৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে দলের পক্ষে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যে দল একটি গণ আন্দোলন করতে পারে না, আগামী জাতীয় নির্বাচনে সে কখনোই জিততে পারবে না।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন নিয়ে সংশয় প্রকাশ বিএনপির একটি বদ অভ্যাসে পরিণত হয়েছে।
নির্বাচনের সময় সরকার নির্বাচন কমিশনের সহায়ক হিসেবে কাজ করবে, কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: