রাজনীতি

মানুষের দুর্ভোগ লাঘবে ব্যর্থ সরকার, দাবি বিএনপি নেতাদের

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

হাওর অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে— মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, সরকার নিজের ব্যর্থতা ঢাকতেই হাওরের বির্পয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা করছে না। হাওর অঞ্চলের মানুষের অহায়ত্ব নিয়ে সরকার তামাশা করছে।

শনিবার দুপুরে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে দলটির নেতারা এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যেকে দায়িত্বজ্ঞানহীন বলেও সমালোচনা করেছেন বিএনপি নেতারা। এছাড়াও মে দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় এর নিন্দা জানান তারা।

দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মে-দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা আওয়ামী লীগের নেতারা করছেন উল্লেখ করে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হবে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলে ত্রাণ কাজে বিএনপি নেতাদের বাধাঁ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে হাওরের দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন বিএনপি নেতারা।

আরেক আলোচনায় এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেন নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ