আওয়ামী লীগ শ্রমিক বান্ধবদল তাই এ সরকারে শ্রমিক কল্যাণে কাজ করে আর বিএনপি ক্ষমতায় এলেই মেহনতি মানুষ বেকার হয় বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহান মে দিবস উপলক্ষ্যে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শ্রমিক লীগের মিছিল তিনি এ কথা বলেন।
মিছিলপূর্ব সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গাড়ির চালকদের শ্রমঘন্টা নির্ধারণ করে দিতে হবে, বন্ধ করতে হবে শিশুশ্রম। আওয়ামী লীগ ক্ষমতায় এসে শ্রমিকের কল্যাণে কাজ করে আর বিএনপি ক্ষমতায় থাকলে শ্রমিকের রক্ত ঝড়ে।
আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকার বলে কিছু নেই। দশম সংসদ নির্বাচনের মতো আরেকটি নির্বাচনে অংশ না নিলে বিএনপিকে এর খেসারত দিতে হবে।
পরে মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, পল্টন, মুক্তাঙ্গন ঘুরে গিয়ে শেষ হয়।