আগামী ৭ মে নতুন জোট গঠন করতে যাচ্ছে জাতীয় পার্টি। তার দল সত্যিকারের বিরোধী দলের ভূমিকা রাখতে পারলে ক্ষমতায় যাওয়া সম্ভব।
মহান মে দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
আগামী সপ্তাহেই দলটির নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে— উল্লেখ করে এরশাদ বলেন, জাতীয় পার্টির একার পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।
বক্তব্যের এক পর্যায়ে জাতীয় পার্টির বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন দলের চেয়ারম্যান। শ্রমিকদের মজুরি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এরশাদ।
পরে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: