সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তী সরকারের প্রধান রেখে অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু হবে না; নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে— বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীতে জোটের শরীক দল কল্যাণ পার্টির আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবারো পাতানো নির্বাচন করার পথে না গিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন বিএনপির এ মহাসচিব।
তিনি অভিযোগ করেন, দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে সরকার। সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধংসের পর সরকার এখন গণমাধ্যমের কণ্ঠরোধ করছে। আবারো পাঁচ জানুয়ারির মতো পাঁতানো নির্বাচনের ষড়যন্ত্র চলছে।
সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে আলোচনার কোনো বিকল্প নেই বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: