রাজনীতি

সরকারের উন্নয়ন সারাদেশে প্রচারের উদ্যোগ আ.লীগের

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

সরকারের উন্নয়ন কাজের তুলনামূলক চিত্র সারাদেশে প্রচারের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্যের চিত্র উপজেলা পর্যায় পর্যন্ত প্রদর্শন করারও সিদ্ধান্ত হয়।

বুধবার বিকালে প্রচার ও প্রকাশনা উপ পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভাশেষে সংবাদ সম্মেলনে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখেই এসব কাজ করা হচ্ছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে ৩২ সদস্য বিশিষ্ট প্রচার ও প্রকাশনা উপ পরিষদ গঠন করেছে আওয়ামী লীগ। যার চেয়ারম্যান দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।

আর সম্পাদকের দায়িত্বে প্রচার সম্পাদক হাছান মাহমুদ। বিকালে দলের ধানমণ্ডি কার্যালয়ে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভাশেষে সভার বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন হাছান মাহমুদ বলেন, আগামী ২০ মে দলের বর্ধিত সভায় জেলার নেতাদের হাতে প্রচারের বিভিন্ন উপকরণ তুলে দেয়া হবে।

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি প্রসঙ্গে দলের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক উন্নত দেশের চেয়েও এদেশের গণমাধ্যম বেশি স্বাধীন।

বিভিন্ন জেলায় দলের পূর্ণাঙ্গ কমিটি করা না হলেও অচিরেই তা করা হবে বলেও জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ