রাজনীতি

সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপিকে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে দলটির পক্ষ থেকে। বিষয়টিকে বিএনপিকে দমিয়ে রাখার সরকারের পুরনো কৌশল বলে মনে করে দলটি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশে দলের সাংগঠনিক তৎপরতার অগ্রগতি এবং ঢাকার কর্মীসভার বিষয়ে আলোচনা করতে দলের নেতাদের নিয়ে যৌথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে সরকার। এছাড়া, সহায়ক সরকার ছাড়া এদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

তৃণমূলকে উজ্জীবীত করতে ৫১ জনের বিশেষ কমিটি করে এরই মধ্যে জেলায় জেলায় কর্মীসভা শুরু করেছে বিএনপি। এছাড়া ঢাকায় মহানগর বিএনপির উদ্যোগে আগামী ৭ ও ৮ মে দুটি কর্মীসভা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সারাদেশে বিএনপির কর্মীসভা এবং সাংগঠনিক তৎপরতায় সরকার ও প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকারী দলের লোকেরা উন্নয়ন নয়, দুর্নীতিতে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফেরাতে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপির মহাসচিব।

সহায়ক সরকারের দাবি না মানলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি তাতে অংশ নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় হলে দলীয়ভাবে এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ