রাজনীতি

স্বতন্ত্র সংসদ সদস্যদের দলে ফেরাচ্ছে আ.লীগ

আ.লীগ
আ.লীগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে দলে ফেরাচ্ছে আওয়ামী লীগ। এরা দশম সংসদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, এরা ঘরেরই ছেলে। আগামী নির্বাচনের আগে দলের সবধরনের কোন্দল মেটাতে যে প্রচেষ্টা শুরু হয়েছে এটি তারই অংশ।

নির্বাচনের সার্বিক দিকনির্দেশনা পাওয়া যাবে আগামী ২০মে দলের বর্ধিত সভায়।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। গত নির্বাচনে যারা দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল দল থেকে।

তবে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে স্বতন্ত্র এ প্রার্থীদের দলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের সংসদীয় দলের সম্পাদক নূর ই আলম চৌধুরীর সঙ্গে বৈঠকও করেছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।

আগামী রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ২০মে, গণভবনে সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসছে আওয়ামী লীগের বর্তমান কমিটির প্রথম বর্ধিত সভা। কার্যনির্বাহী সংসদ ছাড়াও এতে অংশ নেবে উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা।

এছাড়াও জেলার দপ্তর ও উপদপ্তর সম্পাদক, প্রচার ও উপপ্রচার সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকরাও এ সভায় থাকবেন।

নেতারা বলছেন, আগামী নির্বাচনের নানা দিক নির্দেশনা পাওয়া যাবে সে সভা থেকে।

তবে ফিরিয়ে আনা স্বতন্ত্র সংসদ সদস্যরা আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবেন কি-না সেটি এখনই নিশ্চিত নয়। মনোনয়নের ব্যাপারে দলীয় প্রধানের বিভিন্ন জরিপ আর দলের সংসদীয় বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ