রাজনীতি

জোরেসোরেই রাজনীতির মাঠে নেমেছে বিএনপি

বিএনপি
বিএনপি

বেশ জোরেসোরেই রাজনীতির মাঠে নেমেছে বিএনপি— প্রস্তুতি নিচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। আগামী ১০ মে দলের চেয়ারপারসন ঘোষণা করবেন ‘ভিশন টোয়েন্টি থার্টি’ রূপরেখা।

তৃণমূলকে চাঙ্গা করতে এবং বিরোধ-কোন্দল নিরসনে জেলায় জেলায় কর্মীসভা করছেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা; প্রয়োজনে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।

দলের নেতারা বলছেন, অপচেষ্টা চলছে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার। তবে নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া নির্বাচন আয়োজন অসম্ভব বলে মনে করেন তারা।

মামলা-নির্যাতনে জর্জরিত বিএনপিকে দীর্ঘদিন মাঠের রাজনীতিতে দেখা না গেলেও আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বেশ বড় পরিকল্পনা নিয়েই সামনে এগুচ্ছে দলটি। তৃণমূল গোছাতে, বিভেদ-বিরোধ মেটাতে সাংগঠনিক সফরে নেমেছেন দায়িত্বপ্রাপ্ত ৫১ জন নেতা।

যদিও কোথাও কোথাও কোন্দল রূপ নিচ্ছে সংঘাত-সংঘর্ষে। কোথাও আবার সফলভাবেই শেষ হচ্ছে কর্মীসভা। একই সঙ্গে চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতিও। নানামুখী চাপে থাকলেও বিএনপিতে প্রার্থী সংকট নেই; বরং আছে নেতৃত্বের প্রতিযোগিতা-এমন কথাই বলছেন নেতারা।

নির্বাচন আসলে সঠিক প্রার্থী বাছাইয়ে কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছেন তারা।

এদিকে, দলের রূপরেখা "ভিশন টোয়েন্টি থার্টি"র ঘোষণা আসবে আগামী ১০ মে। বিএনপির চেয়ারপার্সন সংবাদ সম্মেলন করে এ রূপরেখা তুলে ধরবেন বলে এরই মধ্যে জানিয়েছেন নেতারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিশ্চিত করেছেন বিষয়টি।

নির্বাচনমুখী দল হিসেবে বিএনপি সবসময়ই নির্বাচনে যেতে চায়। তবে বিএনপিকে বাদ দিয়েই সরকার আবারো পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ দলটির নেতাদের।

তৃণমূলে কর্মীসভা করতে গিয়ে বিরোধ-কোন্দল প্রকাশ্য হওয়াকে রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া বলেই মনে করছেন বিএনপি নেতারা।

এছাড়া, শিগগিরই সহায়ক সরকারের রূপরেখাও তুলে ধরবে বিএনপি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ