হাওরে দুর্গত মানুষদের নিয়ে মন্ত্রী-সচিবরা উপহাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
হাওর এলাকাকে দুর্ঘত ঘোষণা না করায় সমালোচনা করে রিজভী আরো বলেন, এসব এলাকার মানুষ এখনো অনাহারে রয়েছেন।
দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি বলেও অভিযোগ করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: