রাজনীতি

এরশাদের নেতৃত্বে ‘সম্মিলিত জাতীয় জোট’ ঘোষণা

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘সম্মিলিত জাতীয় জোট বা ইউনাইটেড ন্যাশনাল এ্যালায়েন্স’ নামে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির নেতৃত্বে গঠিত এ জোটে থাকছে ৫৮টি রাজনৈতিক দল।

এ উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ জোট গঠনের ঘোষণা দেন।

জোটের নীতিমালা এবং লক্ষ্য-উদ্দেশ্যসমূহ তুলে ধরে গণতন্ত্র ও সাংবিধানিক ধারা বজায় রাখতেই এ জোট গঠন করা হচ্ছে জানিয়ে এরশাদ বলেন, আরো দু'টি দল শিঘ্রই জোটে আসছে।

জোটের শরিক নির্বাচনে ২টি পদ্ধতি গ্রহণ করা হয়েছে জানিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ সংসদীয় গণতান্ত্রিক বিশ্বে জোটগত রাজনৈতিক প্রবণতা বিরাজ করছে উল্লেখ করে নতুন জোটের গৃহীত সাতটি নীতিমালাও উপস্থাপন করেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন জোট গঠনের কথা বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শীঘ্রই আরো ২টি দল জোটে অর্ন্তভুক্ত হচ্ছে উল্লেখ করে অন্যকোন দল জোটে আসতে চাইলে জোটের নীতিমালা অনুযায়ী গ্রহণ করা হবে বলেও জানান সাবেক এ রাষ্ট্রপতি। স্বাধীনতাবিরোধীদের জোটে স্থান দেয়া হবে না বলে জানিয়ে দেন তিনি।

এদিকে, সম্মিলিত জাতীয় জোট বা ইউনাইটেড ন্যাশনাল এ্যালায়েন্স' নামের এ জোটের শরিক হচ্ছে- জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় ইসলামি মহাজোট এবং বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ।

আর জোটের চেয়াম্যান হিসেবে আছেন হুসেইন মুহম্মদ এরশাদ আর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ