বিএনপির ‘ভিশন-২০৩০’ ঘোষণা রাজনৈতি স্ট্যান্ডবাজি এবং আরেকটি হাওয়া ভবন তৈরির পাঁয়তারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয় সংলগ্ন এলাকায় সংসদ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারকে অনুকরণ করে এমন ভবিষ্যত কর্মপরিকল্পনা ঘোষণা কোনো অবস্থাতেই কাম্য নয় বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
এ সময় প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, নানা উন্নয়ন অব্যাহত থাকা স্বত্বেও বিএনপি জামাত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
আর এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্যদের সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: