রাজনীতি

একতরফা নির্বাচনের চেষ্টায় সরকার, অভিযোগ বিএনপির

বিএনপি
বিএনপি

বিএনপি যাতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় সরকার তার ব্যবস্থা করছে বলে অভিযোগ তুলে দলটি অভিযোগ করেছে সরকার আবারো চেষ্টা চলছে একতরফা নির্বাচন করার।

তবে শত বাধা-বিপত্তি, মামলা-নির্যাতনের পরও বিএনপি নির্বাচনে যাবে; তবে তা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড। দেশে উন্নয়ন নয়, চলছে দূর্নীতির মহোৎসব-এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

ঢাকা মহানগরের বাইরে জেলায় জেলায় চলছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফর। উদ্দেশ্য তৃণমূলে বিরোধ মেটানো; সংগঠনকে উজ্জীবিত করা। দলকে চাঙ্গা করার প্রক্রিয়ায় ঢাকায় মহানগর দক্ষিন বিএনপির এই কর্মীসভার আয়োজন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এ সভায় মহানগর দক্ষিন বিএনপির নেতা-কর্মী ছাড়াও যোগ দেন দলের জ্যেষ্ঠ নেতারা।

সংগঠনকে গতিশীল করতে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন তারা। সমালোচনা করেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, দেশে উন্নয়নের নামে চলছে লুটপাট; সরকারের অত্যাচার-নির্যাতনে অতিষ্ট বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

এরশাদের নেতৃত্বে গঠিন নতুন জোট গঠনের সমালোচনা করেন মির্জা ফখরুল।

এছাড়া, জনগণের স্বার্থেই বিএনপি "ভিশন টোয়েন্টি থার্টি" ঘোষণা করছে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একতরফা নির্বাচন করার ষড়যন্ত্র এবার আর সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল উল্লেখ করেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত।

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ