মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় রদবদল হয়তো হবে, কারণ অনেক দিন হয়ে গেছে। তবে এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। নতুন জোট করলেও সরকারের সঙ্গেই থাকবে জাতীয় পার্টি ।
নতুন জোট কোনো কূটকৌশল নয় বলে মন্তব্য করে তিনি আরো বলেন, জোট থেকে জাতীয় পার্টিকে বাদ দিতে চায় না আওয়ামী লীগ। ২০১৪ সাল থেকে জাতীয় পার্টি ঐক্যমতের সরকারে আছে।
জাতীয় পার্টি থেকে মন্ত্রিরা চলে যাচ্ছেন—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে অনেক কিছুই হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: