প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসল ভিশনের বিরুদ্ধে বিএনপি নকল ভিশন দাঁড় করিয়ে আগামী নির্বাচনের বৈতরণী পার হবার অপকৌশল করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার মৌলভীবাজারের হাকালুকি হাওর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বিএনপির এ অপকৌশল সফল হবে না বলেও এসময় মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন, আগামী ফসল ঘরে না ওঠা পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে সহযোগিতা করা হবে।
সেইসঙ্গে তাদের পুনর্বাসন করারও আশ্বাস দেন তিনি। এর আগে দুপুরে হাকালুকি উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত ৩০০ হাওরবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: