বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন মামলায় তারিখ নিয়ে সময়ক্ষেপণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করলে এসব মামলা এতোদিন নিস্পত্তি হয়ে যেতো বলেও জানান মাহবুব উল আলম হানিফ।
সরকার বিচার ব্যবস্থার স্বাধীনতা হরন করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় থাকতে বঙ্গবন্ধুর হত্যাকারিদের বিচার আইন করে বন্ধ করেছিলেন জিয়াউর রহমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: