রাজনীতি

দেশে একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘একক নির্বাহী ক্ষমতা’ দেশে একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি ক্ষমতায় এলে সংবিধান সংশোধন করে ক্ষমতায় ভারসাম্য আনবে বলে জানান তিনি।

বিএনপির রূপকল্প ‘ভিশন-২০৩০’ দেশবাসীর সামনে তুলে ধরতে বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, গণতন্ত্রের চেয়ে উন্নয়ন শ্রেয় এই ধারণা নিয়ে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা বিএনপি জনগণের সঙ্গে নিয়ে প্রতিহত করবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সংবিধানের পঞ্চদশ ও ষোড়শ সংশোধনীর মাধ্যমে গণভোট ব্যবস্থা বাতিল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানের কিছু নির্ধারিত বিষয় সংযোজন, পরিবর্তন, রহিতকরণসহ বিতর্কিত ও অগণতান্ত্রিক বিধান সংস্কার করা হবে।

জনগণের ক্ষমতাকে বিএনপি কেবল ভোট দেয়ার দিনে আবদ্ধ রাখতে চায় না বলে জানান বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কাঙ্খিত লক্ষ্যে জাতিকে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। জণগণের সেই স্বপ্ন আজও সফল হয়নি, সেই স্বপ্ন পূরণে জাতিকে নতুন করে শপথ নিতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ