রাজনীতি

বিএনপির ভিশন অন্তঃসারশূণ্য নয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভিশন অন্তঃসারশূণ্য নয় এবং তা আওয়ামী লীগকে অনুসরণ করেও করা হয়নি বরং আওয়ামী লীগই বিভিন্ন সময়ে বিএনপির রাজনৈতিক নীতি, আদর্শ, ভিশনকে অনুকরণ করেছে— এমন মন্তব্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদযাপনের প্রস্তুতির আলোচনা করতে দলের নেতাদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় তিনি এ কথা বলেন।

সহায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হলে বিএনপি এ ভিশন বাস্তবায়ন করতে পারবে এ আশাবাদও ব্যক্ত করে তিনি আরো বলেছেন, রাজনীতিতে বিভেদ ভুলে সমঝোতার পথে এগুতে চায় বিএনপি।

ঘোষিত ভিশন নির্বাচনী ইশতেহার নয় এবং বিএনপি শিগগিরই সহায়ক সরকারের রূপরেখা দেবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না এবং সহায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েই দেশ পরিচালনা করতে চায়।

প্রধান বিচারপতি এসকে সিনহাকে সহায়ক সরকারের প্রধান রেখে কোনো প্রস্তাব নিয়ে বিএনপি ভাবছে গণমাধ্যমের এমন খবরের বিষয়ে জানতে চাইলে তা এড়িয়ে যান মির্জা ফখরুল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ