রাজনীতি

‘ভিশন- ২০৩০’ বাস্তবায়নের শক্তি বিএনপির নেই: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন- ২০৩০’ নামে যে প্রস্তাব দিয়েছেন তা অর্থহীন এবং এ ধরনের প্রস্তাব বাস্তবায়নের মতো শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সদ্য ঘোষিত বিএনপি চেয়ারপারসনের ‘ভিশন-২০৩০’ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ১০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন এবং তার শাসনামলে দেশজুড়ে যে দুর্নীতি, নৈরাজ্য, হত্যা হয়েছে, ভিশন ঘোষণার আগে দেশবাসীর কাছে সেজন্য তার ক্ষমা চাওয়া উচিত। তবে অর্থনৈতিক বিষয়ে বিএনপি চেয়ারপারসন যে প্রস্তাব দিয়েছেন, তা কিছুটা ইতিবাচক।

যে বিএনপি এখন বিচারবর্হিভূত হত্যা বন্ধের বিরুদ্ধে কথা বলছে, তার সূচনা তারাই করেছিল বলে উল্লেখ করেন তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে বিএনপি যে দাবি করছে, সেই বিএনপিই যুদ্ধাপরাধীদের সমর্থন করছে, জামাতকে সঙ্গে রেখেছে।

‘ভিশন-২০৩০’ এ নির্বাচনকালীন সহায়ক সরকার বলতে খালেদা জিয়া যা বলেছেন, সে বিষয়টিও পরিস্কার নয়— উল্লেখ করেন তথ্যমন্ত্রী বলেন, হয়তো সংবিধানে সংশোধনী এনে দূর করা জঞ্জাল আবার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

এদিকে, ‘ভিশন ২০৩০’ এর যে অর্থনৈতিক প্রস্তাবগুলো রয়েছে, তার কিছু দিক ইতিবাচক বলে মনে করেন অর্থমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ