রাজনীতি

আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়: বিএনপি

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয় বলেই বিএনপি'র ভিশন টোয়েন্টি থার্টিকে তারা সাধুবাদ জানায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা তৈরিতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় সংসদ নির্বাচন: সহায়ক সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা’- শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক ফোরাম। এতে অংশ নেন বিএনপিসহ অন্যান্য দলের নেতা এবং বিশ্লেষকরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ কোনো গনতান্ত্রিক দল নয়, তাই তারা বিএনপির ভিশনকে স্বাগত জানায়নি । সুষ্ঠু -নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের কোনো বিকল্প নেই।

অবৈধ সরকার দেশ শাসন করছে দাবি করে সহায়ক সরকার প্রতিষ্ঠায় আন্দোলনের হুশিয়ারি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একই অনুষ্ঠানে সমঝোতা আর আন্দোলন একসঙ্গে সম্ভব নয় বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সহায়ক সরকারের অধীনে নির্বাচন করতে সরকারের সঙ্গে হয় সমঝোতা অথবা বিএনপিকে আন্দোলনে নামার পরামর্শ দেন নাগরিক ঐক্যের এ আহ্বায়ক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ