বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া তার ভিশন ২০৩০ এ অনেক কিছু সুকৌশলে এড়িয়ে গেছেন। স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ মার্চ কালো রাত, যুদ্ধাপরাধী, সশস্ত্র জামাত ও জঙ্গিবাদীদের সঙ্গে সম্পর্ক ত্যাগের ব্যাপারে তিনি কোনো কিছু বলেননি। সুতরাং খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: